শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

২৪ ডিসেম্বর থেকে কাওলায় দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতিমা

উত্তরা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

উত্তরা প্রতিনিধি : কোরআন ও সুন্নাহভিত্তিক দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে দাওয়াতে ইসলামীর উদ্যোগে তিন দিনব্যাপী সুন্নাতে ভরা ইজতিমা শুরু হতে যাচ্ছে আগামী ২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে। রাজধানীর এয়ারপোর্ট সংলগ্ন কাওলা (আশিয়ান সিটি) ইজতিমা ময়দানে অনুষ্ঠিতব্য এ ইজতিমা শেষ হবে ২৬ ডিসেম্বর জুমার নামাজ বাদ আখেরি মোনাজাতের মাধ্যমে।

দাওয়াতে ইসলামী বাংলাদেশের জিম্মাদার (মিডিয়া বিভাগ) মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী জানান, প্রতিবছরের মতো এবারও সারাদেশ থেকে লাখো মুসল্লির সমাগম হবে বলে আশা করা হচ্ছে। ইজতিমা সফল করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে তিনি জানান। শুক্রবার আশিয়ান সিটি ইজতিমা ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইজতিমা ময়দানজুড়ে বিশাল প্যান্ডেল স্থাপন করা হয়েছে। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রবেশপথে বিশেষ চেকপোস্ট, ৫টি ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা ও পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। আগত মুসল্লিদের তল্লাশির পর মাঠে প্রবেশ করানো হবে। পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশাপাশি দাওয়াতে ইসলামীর কয়েক শত নিজস্ব নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করবেন।

এছাড়া মুসল্লিদের জন্য অজু, গোসল, পর্যাপ্ত হাজতখানা, বিশুদ্ধ পানির ব্যবস্থা ও পিডিবির সহায়তায় বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা হয়েছে।

মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী বলেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আক্বিদাভিত্তিক অরাজনৈতিক সংগঠন দাওয়াতে ইসলামী ২০১৫ সাল থেকে বাংলাদেশে নিয়মিত তিন দিনের এই ইজতিমা আয়োজন করে আসছে। ইজতিমায় কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াসের আলোকে ইমান-আক্বিদা ও আমল বিষয়ে দিনরাত বয়ান করা হবে। নামাজ ও বিভিন্ন ইবাদতের সঠিক পদ্ধতি দালিলিকভাবে শেখানো হবে।

তিনি আরও জানান, প্রতিদিন বয়ান শেষে মিলাদ, কিয়াম ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হবে। দেশের বরেণ্য সুন্নি ওলামায়ে কেরাম ও মোবাল্লিগগণ এতে অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন দিনের ইজতিমা মজলিস জিম্মাদার মুহাম্মদ কামাল আত্তারী, দাওয়াতে ইসলামী বাংলাদেশের সাধারণ সম্পাদক মাহমুদুল হক কাদেরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102