শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

আইন লঙ্ঘন করে বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে উত্তরা ৪ নম্বর সেক্টরবাসীর প্রতিবাদ কর্মসূচি

উত্তরা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

উত্তরা প্রতিনিধি:উত্তরা ৪ নম্বর সেক্টরবাসীর উদ্যোগে সেক্টরের আবাসিক এলাকায় অবৈধভাবে পরিচালিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টায় উত্তরা ৪ নম্বর সেক্টরের বিভিন্ন সড়কে মিছিল শেষে মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী। কর্মসূচিতে সেক্টরের বিভিন্ন প্লট ও আবাসিক ভবনে গড়ে ওঠা অবৈধ বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের দাবিতে জোরালো প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মর্তুজা আলীসহ কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং সেক্টরের শতাধিক বাসিন্দা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, উত্তরা ৪ নম্বর সেক্টর একটি পরিকল্পিত আবাসিক এলাকা হলেও দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি নিয়ম-নীতির তোয়াক্কা না করে আবাসিক ভবনে অবৈধভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ফলে যানজট, শব্দদূষণ, নিরাপত্তাহীনতা এবং পরিবেশগত নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ ও নারী বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

কল্যাণ সমিতির সভাপতি আনিছুর রহমান তার বক্তব্যে বলেন, “আমরা উন্নয়ন কিংবা ব্যবসার বিরুদ্ধে নই, তবে আবাসিক এলাকায় আইন লঙ্ঘন করে বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

সাধারণ সম্পাদক মর্তুজা আলী বলেন, “এর আগেও আমরা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু কার্যকর ব্যবস্থা না নেওয়ায় আজ আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে নেমেছি। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

মানববন্ধন শেষে এলাকাবাসী অবৈধ বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদ এবং আবাসিক এলাকার শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে রাজউক ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102