রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

গাজীপুরে পরিবেশ ছাড়পত্রহীন দুই অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান

মো:জসিম উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

মো: জসিম উদ্দিন:১৮ ডিসেম্বর বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার উদ্যোগে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় পরিবেশ আইন লঙ্ঘনকারী দুইটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রেজওয়ানুল ইসলাম-এর নেতৃত্বে সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে কাপাসিয়া উপজেলার ধানদিয়া গ্রামের ‘আর এল বি’ নামক একটি ইটভাটায় অভিযান চালানো হয়। ইটভাটাটি পরিবেশ অধিদপ্তরের পরিবেশ ছাড়পত্র এবং জেলা প্রশাসকের ইট পোড়ানো লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল। একই সময়ে উপজেলার পোনাশাড়ি গ্রামের ‘এমএসবি’ নামক পরিবেশ ছাড়পত্র ও জেলা প্রশাসকের অনুমোদনবিহীন আরেকটি ইটভাটাতেও পৃথকভাবে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে উভয় ইটভাটার চিমনি ও কিলন উচ্ছেদ করা হয়। পাশাপাশি সেখানে মজুদকৃত বিপুল পরিমাণ কাঁচা ইট বিনষ্ট করা হয়। আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ইটভাটা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ব্যবহৃত বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।

এ অভিযানে পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক জনাব মোঃ আরেফিন বাদল, সহকারী পরিচালক জনাব মোঃ মিজানুর রহমান এবং পরিদর্শক জনাব রকিবুল হাসান উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে, পরিবেশ সংরক্ষণ আইন ও বিধিমালা বাস্তবায়নের লক্ষ্যে এবং জনস্বার্থে পরিবেশ দূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের মনিটরিং ও উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102