শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

উত্তরা প্রেসক্লাবের সদস্য মিম মাহমুদের পিতার ইন্তেকাল

মো:জসিম উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

মো: জসিম উদ্দিন:উত্তরা প্রেসক্লাবের সদস্য ও সিনিয়র সাংবাদিক মিম মাহমুদের পিতা মো. নূরুল আমিন মিয়া (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন)। তিনি রাজধানীর উত্তরা এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম মো. নূরুল আমিন মিয়া মৃত্যুকালে ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি উত্তরা থানাধীন ফায়দাবাদ এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। জীবদ্দশায় তিনি ছিলেন অত্যন্ত সৎ, বিনয়ী ও ধর্মভীরু একজন মানুষ। আত্মীয়স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর কাছে তিনি একজন সদালাপী ও মানবিক ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার ইন্তেকালে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

মরহুমের মৃত্যুতে উত্তরা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা বলেন, “মিম মাহমুদের পিতার ইন্তেকালে আমরা উত্তরা প্রেসক্লাব পরিবার গভীরভাবে মর্মাহত। এটি আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

শোকবার্তায় আরও বলা হয়, “আমরা মরহুম মো. নূরুল আমিন মিয়ার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করেন।”

উত্তরা প্রেসক্লাব পরিবার মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছে এবং এই দুঃসময়ে তার পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102