রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

রাজারহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে, বীর শহীদদের স্বরণে পুষ্পমাল্য অর্পণ

রেজাউল হক, কুড়িগ্রাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ রাজারহাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার(১৬ই ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে অস্থায়ী মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটি শুরু করা হয়।

মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মরণে শহীদ বীরমুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এসময় রাজারহাট উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান হোসেন সহ
উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ।

রাজারহাট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক এডভোকেট শফিকুল ইসলাম ও সদস্য সচিব সাহিদুর ইসলামের নেতৃত্বে উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন সংগঠন বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

রাজারহাট থানার পক্ষ হতে ভারপ্রাপ্ত কর্মকর্তা
আঃ ওয়াদুদের নেতৃত্বে রাজারহাট থানা পুলিশ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

মুক্তিযোদ্ধা সংসদ,
৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা, অন্যান্য রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন সহ উপজেলার বিভিন্ন সরকারী, বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে।

পরে সকল বীর শহীদদের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102