শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

নি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। সকাল ৭টায় সোসাইটির প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও গার্ড অব অনার প্রদানের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। সকাল সাড়ে ৮টায় র‍্যালী ও সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এরপর শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা (বিষয়: জুলাই বিপ্লব–২০২৪) এবং নারীদের পিলো-পাসিং খেলার প্রতিযোগিতা আয়োজন করা হয়।

সকাল ১১টায় বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমমূলক পরিবেশনায় উপস্থিত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

বিকালে সোসাইটির পার্ক মাঠে শহীদ আবু সাঈদ একাদশ ও শহীদ মীর মুগ্ধ একাদশ প্রীতি ফুটবল ম্যাচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত ম্যাচ শেষে বিজয়ী দল শহীদ আবু সাঈদ একাদশের হাতে ট্রফি তুলে দেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ জামান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ সালাহউদ্দিন ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন বিজয় উদযাপন কমিটির আহ্বায়ক ও সোসাইটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, অর্থ সম্পাদক সাইফুল্লাহ সৃজন, বিজয় উদযাপন কমিটির সদস্য সচিব ও সহ নিরাপত্তা সম্পাদক মিজানুর রহমান রাজা,মহিলা বিষয়ক সম্পাদিকা শিউলি আক্তারসহ সোসাইটির অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধ ও বিজয়ের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াভিত্তিক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ভবিষ্যতেও জাতীয় দিবসগুলোতে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

দিনব্যাপী আয়োজনে উত্তরা ১১ নং সেক্টরের বিপুল সংখ্যক বাসিন্দা, ক্রীড়ানুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102