শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

এ এম স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা: তুরাগের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এ এম স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান–২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (১৫ ডিসেম্বর, ২০২৫) বিকেলে কলেজ প্রাঙ্গণের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব আবু তাহের খান আবুল–এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য ও সংগীত পরিবেশনা উপভোগ করেন প্রধান অতিথিসহ শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক দর্শক। ক্রীড়া প্রতিযোগিতায় ১৫টিরও বেশি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক কথা বলেন। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে এ এম স্কুল এন্ড কলেজের উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ভবিষ্যতে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে, সব ধরনের বাধা অতিক্রম করে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এলাকার উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিন ধরে নানা সমস্যা বিদ্যমান থাকলেও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা তা সমাধানে কার্যকর ভূমিকা রাখেননি। তাঁর দাবি, এলাকায় যতটুকু রাস্তা ও অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, তা বিএনপির শাসনামলেই হয়েছে। তিনি আরও বলেন, দীর্ঘ সতেরো বছর ধরে দৃশ্যমান উন্নয়নের অভাবে সাধারণ মানুষ নানা ভোগান্তিতে রয়েছে।

এ এম স্কুল এন্ড কলেজের অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, অন্যান্য বছরের মতো এবারও ক্রীড়া প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে, যা প্রতিষ্ঠানের গৌরবোজ্জ্বল ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দলিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি জাকির হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় গবেষণা সেলের সদস্য ড. আমিরুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক এম. কফিল উদ্দিন আহমেদ, তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, উত্তরখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সুলতান মাহমুদ বকুল, বিমানবন্দর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দেলুসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এছাড়া কলেজের শিক্ষক, আমন্ত্রিত অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা ঊষা বলেন, মাত্র তিনটি কক্ষ দিয়ে যাত্রা শুরু করলেও আজ এ এম স্কুল এন্ড কলেজ তিনটি শাখায় বিস্তৃত হয়ে সাফল্যের সঙ্গে এগিয়ে চলছে। তিনি জানান, ২০২৬ শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানটি ৩৫ বছরে পদার্পণ করতে যাচ্ছে।

তিনি আরও বলেন, দীর্ঘ এই পথচলায় শিক্ষক-শিক্ষিকাদের হুমকি, অপপ্রচার, শিক্ষার্থীদের হয়রানি ও নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে। তাঁর অভিযোগ, এসব প্রতিকূলতার একটি কারণ হলো—প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক আবু তাহের খান আবুল বিএনপির কর্মী হওয়া। তবুও সব বাধা অতিক্রম করে আজ এ এম স্কুল এন্ড কলেজ একটি মানসম্মত ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

সংক্ষিপ্ত আলোচনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102