শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

চরফ্যাশনে বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ১৩

মীর সাজু চরফ্যাশন (‎ভোলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

মীর সাজু ‎চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক:
‎ভোলার চরফ্যাশনে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

‎সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার চকবাজার ও চরফ্যাশন হাসপাতাল এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

‎খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এমাদুল হোসেন, চরফ্যাশন থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীদের হাসপাতাল এলাকা থেকে সরিয়ে দেওয়া হয় এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।

‎বিএনপির পক্ষে উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল স্থানীয় যুবদল নেতা সবুজের বরাত দিয়ে জানান, চকবাজার এলাকায় বিএনপি ও জামায়াত উভয় দলের গণসংযোগ চলাকালে জামায়াতের গণসংযোগে অংশ নেওয়া যুবলীগের জামালসহ জামায়াতের কয়েকজন কর্মী বিএনপির গণসংযোগে ঢুকে পড়েন। এতে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে বিষয়টি মীমাংসার কথা থাকলেও ছাত্রশিবিরের নেতাকর্মীরা প্রায় ৩০টি মোটরসাইকেল নিয়ে এসে বিএনপির কর্মীদের ওপর হামলা চালায়। এতে বিএনপির ৬ থেকে ৭ জন নেতাকর্মী আহত হন।

‎অন্যদিকে ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীদের হামলায় জামায়াতের ৫ থেকে ৬ জন নেতাকর্মী আহত হয়েছেন। তিনি এ ঘটনাকে ‘পৈশাচিক হামলা’ উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন। পাশাপাশি নির্বাচনকেন্দ্রিক প্রচার-প্রচারণায় বাধা প্রদানকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

‎এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এমাদুল হোসেন বলেন, ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎চরফ্যাশন থানার (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান,
সংঘর্ষের ঘটনার পর পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102