শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

তথ্য বাণীর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্পাদক আমিনুল হকের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি : মিডিয়াভুক্ত জাতীয় সাপ্তাহিক তথ্য বাণীর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক প্রয়াত আমিনুল হকের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমিনুল হক ছিলেন একজন আদর্শ সাংবাদিক ও মানবিক মানুষ। সমাজ ও সাংবাদিকতায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব ও তথ্য বাণীর প্রধান সম্পাদক নাছির উদ্দীন বুলবুল, দৈনিক নওরোজ-এর জেলা প্রতিনিধি বায়োজিদ আহমেদ, গাজীপুর মহানগর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও বৃহত্তম গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসাদ্দিকুর রহমান হাজী মুছা, পুবাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন সরকার, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক সভাপতি ও পুবাইল কলেজের অধ্যক্ষ আবুল হোসেন চৌধুরী, ঢাকাস্থ লক্ষীপুর সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ও চট্টগ্রাম বিভাগ যুব উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন মিজিসহ বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা প্রয়াত আমিনুল হকের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ বক্তব্যে নাছির উদ্দীন বুলবুল বলেন, “আমার দেখা একজন নিরহংকার, পরোপকারী ও মানবিক মানুষ ছিলেন আমিনুল হক। তিনি ব্যক্তিজীবনে কখনো কারও সঙ্গে উঁচু গলায় কথা বলেননি।”

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য বাণীর নির্বাহী সম্পাদক শরিফুল হক, চট্টগ্রাম বিভাগ যুব উন্নয়ন পরিষদের সিনিয়র সহসভাপতি আলাউদ্দিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তম গাজীপুর জেলা প্রেসক্লাব ও চট্টগ্রাম বিভাগ যুব উন্নয়ন পরিষদের সভাপতি এবং তথ্য বাণীর মফস্বল সম্পাদক মো. জসিম উদ্দিন। অনুষ্ঠান শেষে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয় এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102