শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

বইমেলায় লেখক-পাঠকের সেতুবন্ধন তৈরি হয়- ময়মনসিংহ বিভাগীয় কমিশনার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: বইমেলায় লেখক-পাঠকের সেতুবন্ধন তৈরি হয়, যা সাহিত্য ও সৃষ্টিশীলতার বিকাশ ঘটায়। এছাড়া এটি সামাজিক এবং সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি করে, যা আমাদের ঐতিহ্যকে সংরক্ষণে সহায়তা করে এবং আমাদের মননশীলতা ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আজ ১০ ডিসেম্বর বুধবার ময়মনসিংহ কমিশনার কার্যালযে সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি একথা বলেন।

এসময় তিনি অরোও জানান, ১২ই ডিসেম্বর ২০২৫ তারিখে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভৌত অবকাঠামো বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) এম এ আকমাল হোসেন আজাদ। ১৫ ডিসেম্বর মেলায় আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার।

এছাড়াও মেলায় ১০ সরকারি ও ৬২টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৭২ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। ০৯ দিনব্যাপী অনুষ্ঠেয় এই বইমেলায় প্রতিদিন বিকাল ৩:০০ টা হতে ৫:০০ তা পর্যন্ত আলোচনা সভা, সেমিনার, উপস্থিত বক্তৃতা, কচিকাঁচার উৎসব, কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন থাকবে। সাপ্তাহিক ছুটির দিন সকাল ১০.০০ ঘটিকা হতে মেলা অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102