রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশনের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

উত্তরা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৫ : বিশ্ব মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশনের উদ্যোগে রাজধানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সংগঠনের এ উদ্যোগ উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মোঃ ফজলুল হক। তিনি বলেন, মানবাধিকার প্রতিষ্ঠায় প্রতিটি মানুষের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। এ ধরনের আয়োজন সাধারণ মানুষের মাঝে মানবাধিকারের গুরুত্ব তুলে ধরে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জিয়াউল হাসান, পরিচালক ও তদন্ত বিভাগ, ঢাকা কেন্দ্রীয় । তিনি মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে দ্রুত পদক্ষেপ ও সঠিক তদন্ত প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরেন।

ঢাকা মহানগর উত্তর-এর সভাপতি মোঃ রিপন মিয়া ও সাধারণ সম্পাদক এইচ এম জহিরুল ইসলাম আব্বাসী অনুষ্ঠানে বক্তৃতা দেন। তারা সমাজের সকল শ্রেণির মানুষের অধিকার রক্ষায় সংগঠনটির ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।

এছাড়াও দক্ষিণ অঞ্চলের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল মানবাধিকার বিষয়ে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।

ঢাকা কেন্দ্রীয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানবাধিকার সুরক্ষায় ভবিষ্যতে আরও বিস্তৃত কর্মসূচি গ্রহণের ঘোষণা দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102