রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

১০০ পিচ ইয়াবাসহ কেরানীগঞ্জে ১জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :ঢাকা জেলার কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিণ)।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (দক্ষিণ)–এর অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. সাইদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিট থেকে ১১টার মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাঘাশুর এলাকা থেকে মো. সাদ্দাম হোসেন (৪১) নামে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাদ্দাম হোসেন বাঘাশুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মো. আম্বর আলী এবং মায়ের নাম মনোয়ারা বেগম। এ সময় তাঁর কাছ থেকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

ডিবি সূত্রে আরও জানানো হয়, সিডিএমএস পর্যালোচনায় গ্রেপ্তার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ, কেরানীগঞ্জ মডেল ও চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের তথ্য পাওয়া গেছে।

ঘটনার পর গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারা অনুযায়ী একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102