শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

চিতলমারীতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিতর্ক, কুইজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

অরুণ কুমার সরকার চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

অরুণ কুমার সরকার চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উদযাপন ও স্বাধীনতার মূল্যবোধ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বাগেরহাটের চিতলমারীতে বিতর্ক, কুইজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত “তারুণ্যের উৎসব–২০২৫” এর অংশ হিসেবে আজ সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

স্বাধীনতার আদর্শ, মুক্তিযুদ্ধের ত্যাগ, নৈতিকতা ও সচেতনতার গুরুত্ব তুলে ধরতে প্রতিযোগিতাগুলো বিষয়ভিত্তিকভাবে সাজানো হয়। বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল “আইনগত ব্যবস্থা নয়, পারিবারিক সচেতনতাই মাদকাসক্তি নিয়ন্ত্রণে অধিক কার্যকর”। কুইজ প্রতিযোগিতায় যুক্ত ছিল সাধারণ জ্ঞান ও চলমান বিশ্ব।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার থিম ছিল “৭১-এর রণাঙ্গন”, আর রচনার বিষয় “মহান বিজয় দিবসের তাৎপর্য ও গুরুত্ব”।

প্রতিযোগিতায় অংশ নেয় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, যার মধ্যে কালিদাস বড়াল স্মৃতি ডিগ্রি কলেজ, চিতলমারী সরকারি এসএম মাধ্যমিক বিদ্যালয়, চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, কলাতলা এস.এম. ইসহাক মাধ্যমিক বিদ্যালয়, বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় ও চরবানিয়ারী মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দ.) মোঃ মফিজুর রহমান, উপজেলা এলজিইডি’র প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক প্রমুখ।

বক্তারা বলেন, স্বাধীনতার চেতনাকে ধারণ করে সৎ, দক্ষ ও দায়িত্বশীল ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলায় এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণরা মুক্তিযুদ্ধের ইতিহাস, নৈতিকতা, জ্ঞানচর্চা ও সামাজিক দায়িত্ববোধে যত সমৃদ্ধ হবে—জাতি তত এগিয়ে যাবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102