শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

চিতলমারীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত 

অরুণ কুমার সরকার চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

অরুণ কুমার সরকার চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ“নারী কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি ” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের চিতলমারী উপজেলার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম রোকেয়া দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালী ও উপজেলা শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান।  এ সময়  বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ মোঃ সিফাত আল মারুফ, চিতলমারী প্রেসক্লাব সভাপতি মোঃ একরামুল হক মুন্সী, চিতলমারী থানা প্রতিনিধি উপপরিদর্শক মোঃ ইউসুফ আলী, বাগেরহাট  জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা শেখ রহমাতুল্লাহ, খাদিজা আক্তার, কবিতা রানীসহ আরও অনেকে। র‍্যালী ও বক্তব্য শেষে সমাজের বিশেষ অবদানের জন্য সম্মাননা ও পুরস্কার  বাবদ ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়েছে।  উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন এ সময়  ক্রেষ্ট ও সনদ  উপজেলা সাবোখালী গ্রামের খাদিজা আক্তার  অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, ডাকাতিয়া গ্রামের কবিতা রানী শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারীর, দড়িউমাজুড়ী গ্রামের মনিকা বিশ্বাস নির্যাতন দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী হাতে তুলে দেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102