
অরুণ কুমার সরকার চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা বাগেরহাটের চিতলমারী উপজেলার প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বিকাল ৫টায় খড়মখালী হরিসভা মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্ট চিতলমারী উপজেলার শাখার উদ্যোগে এ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।
উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর আহবায়ক কাশীনাথ বৈরাগীর সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলায় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর সদস্য সচিব শিমুল চন্দ্র রায়, চিতলমারী উপজেলার হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব অনুপম সাহা,চিতলমারী উপজলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সন্দীপ বিশ্বাস, সদস্য সচিব কৌশিক বৈরাগী, হরিসভা মন্দির কমিটির সভাপতি খোকন মন্ডল, সাধারণ সম্পাদক সুকুমার ঘটকসহ আরও অনেকে।
প্রার্থনা সভায় খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়েছে।