রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

ময়মনসিংহ – ১০ ( গফরগাঁও – পাগলা ) আসনে এডভোকেট সাইফুস সালেহীন সিপিবি প্রার্থী চূড়ান্ত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ  – ১০ ( গফরগাঁও – পাগলা ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি ) ‘ র প্রার্থী হিসাবে কাস্তে মার্কা নিয়ে নির্বাচন করবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা সংসদের সাবেক সভাপতি, বালাদেশ যুব ইউনিয়ন ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক , সিপিবি গফরগাঁও উপজেলা শাখার সম্পাদক কমরেড এডভোকেট সাইফুস সালেহীন। ৬ ডিসেম্বর /২০২৫ শনিবার সন্ধ্যায় গফরগাঁও আদর্শ শিশু নিকেতন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। পার্টি উপজেলা শাখার সদস্য কমরেড সাইদুল ইসলামের সভাপতিত্বে সভায় চলমান রাজনৈতিক পরিস্হিতি , জাতীয় সংসদ নির্বাচন , পার্টি সদস্যপদ নবায়ন বিষয়ে রিপোর্ট উত্থাপন করেন শাখার সম্পাদক কমরেড সাইফুস সালেহীন। আলোচনায় অংশ নেন লুৎফর রহমান কাজল ঢালী, মাসুদ মিয়া, জামাল উদ্দীন প্রমুখ।

আলোচনা শেষে মহান বিজয় দিবস  উদযাপন সহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয় । একই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ – ১০ আসনে এডভোকেট সাইফুস সালেহীনকে পার্টির প্রার্থী চূড়ান্ত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102