
মো: জসিম উদ্দিন : বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১নং ওয়ার্ডের খৈরতল ইউনিট বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ মাগরিব খৈরতল এলাকায় আয়োজিত এ দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির শীর্ষ নেতা নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক উজ্জ্বল প্রতীক। জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তার আজীবন ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য।
বক্তারা আরও বলেন, গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষার প্রতিটি আন্দোলনে বেগম জিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার দ্রুত আরোগ্য কামনা করছি, যাতে তিনি আবারও জাতির অধিকার আদায়ের সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখতে পারেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ৫১নং ওয়ার্ড টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সহসভাপতি শহীদুল্লাহ মাতব্বর, ৫১নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক আলাল উদ্দিন আলাল, টঙ্গী পশ্চিম থানা জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আশিক মিয়া, সহসভাপতি ফেরদৌস হাসান অভি, যুবদল নেতা ইমরান, মোঃ লিপু, ডাঃ সজিব, জিয়া পরিষদ সদস্য সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া পরিচালনা করেন খৈরতল দক্ষিণ পাড়া আবু হাসেম জামে মসজিদের ইমাম আসাদুল্লাহ।
মিলাদ ও বিশেষ মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।