শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

বিজয়ের মাসে উত্তরায় ‘জুলাই রেভেলস’-এর বর্ণাঢ্য মোটর র‍্যালি

মো:মহসিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন:মহান বিজয় দিবসকে সামনে রেখে উত্তরায় ‘জুলাই রেভেলস’-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মোটর র‍্যালি। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা এবং বিজয়ের আনন্দ ভাগ করে নিতে আয়োজিত এই র‍্যালিটি শুক্রবার বিকালে আব্দুল্লাহপুর থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

‘জুলাই রেভেলস’-এর প্রধান সংগঠক সাইফুল ইসলাম কাজলের নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল আরোহী র‍্যালিতে অংশ নেন। বিজয়ের প্রতীক লাল-সবুজের পতাকা হাতে উল্লাসধ্বনি দিতে দিতে তারা পুরো উত্তরা এলাকা প্রদক্ষিণ করেন, ফলে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

র‍্যালিটি আব্দুল্লাহপুর থেকে এয়ারপোর্ট রোড হয়ে উত্তরা ৭, ১১ ও ১২ নম্বর সেক্টর অতিক্রম করে ময়লার মোড় এবং হাউজবিল্ডিং এলাকায় প্রবেশ করে। সর্বশেষ রাজউক কলেজের সামনে এসে শান্তিপূর্ণভাবে এই আয়োজনের সমাপ্তি ঘটে।

অংশগ্রহণকারীরা জানান, বিজয়ের মাসে এমন আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত এবং মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে সহায়ক ভূমিকা রাখবে। দর্শনার্থীরাও এই উদ্যোগকে উষ্ণ অভিনন্দন জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102