শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

উত্তরখানে অধ্যক্ষ আশরাফুল হকের সমর্থনে নির্বাচনী গণ মিছিল অনুষ্ঠিত

উত্তরা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

উত্তরা প্রতিনিধি : রাজধানীর উত্তরখান থানার উদ্যোগে ০৫ ডিসেম্বর রোজা শুক্রবার এক বর্ণাঢ্য নির্বাচনী গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৮ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ অধ্যক্ষ আশরাফুল হকের প্রতি সাধারণ মানুষের ব্যাপক সমর্থন এ আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা অধ্যক্ষ আশরাফুল হক। তিনি তার বক্তব্যে বলেন, “জনগণের সেবা ও এলাকার সার্বিক কল্যাণই আমার রাজনীতির মূল উদ্দেশ্য। উন্নত, সুশাসিত, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবার সহযোগিতা ও দোয়া প্রয়োজন।” তিনি আরও উল্লেখ করেন যে, জনগণের আস্থা ও ভালোবাসাই তার অগ্রযাত্রার শক্তি।

মিছিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও উত্তরা পূর্ব জোনের পরিচালক মো: জামাল উদ্দিন। তিনি বলেন, এলাকার উন্নয়নকে গতিশীল করতে যোগ্য নেতৃত্ব প্রয়োজন, আর অধ্যক্ষ আশরাফুল হক সে ধারারই প্রতীক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরখান পূর্ব থানার আমীর ও ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো: ইসরাইল হোসেন এবং পরিচালনা করেন থানা সেক্রেটারি মো: সামছুল কবির বাহার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণখান উত্তর থানা আমীর মাও: মোস্তাকিম আলম, উত্তরখান পশ্চিম থানা আমীর মাও: নিজাম উদ্দিন, ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী অধ্যাপক কামাল উদ্দিন রায়হান, উত্তরখান পূর্ব থানা নায়েবে আমীর তাজুল ইসলাম, দক্ষিণ উত্তর থানা সেক্রেটারি হারুনুর রশিদ, উত্তরখান পশ্চিম থানা সেক্রেটারি আ: রহমান।

এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন থানা কর্ম পরিষদের সদস্য, ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং হাজারো কর্মী–সমর্থক। সমাবেশ শেষে একটি সুসংগঠিত গণ মিছিল উত্তরখান এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ গণমিছিল অধ্যক্ষ আশরাফুল হকের নির্বাচনী প্রচারণায় নতুন গতি এনে দেবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102