শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

শ্রেষ্ঠ শিক্ষক স্বর্ণপদকে সম্মানিত অধ্যক্ষ মুহাম্মদ হেলাল উদ্দিন

উত্তরা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

উত্তরা প্রতিনিধি: রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো “উদ্যোক্তা সম্মেলন ও গুণীজন সংবর্ধনা ২০২৫”—যেখানে শিক্ষা, গবেষণা, উদ্যোক্তা উন্নয়ন ও সামাজিক নেতৃত্বে অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে অধ্যক্ষ মুহাম্মদ হেলাল উদ্দিনকে “ভিন্নমাত্রা স্বর্ণপদক–২০২৫” প্রদান করা হয়।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা করেন ভিন্নমাত্রা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখ্ত, যিনি গবেষণা ও সৃজনশীলতাকে তরুণ উদ্যোক্তা তৈরির মূল চালিকা শক্তি হিসেবে উল্লেখ করেন।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ও বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিক। তিনি সুশাসন, নৈতিক মূল্যবোধ ও উদ্যোক্তা উদ্যোগের আইনি কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন—
প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক, প্রতিষ্ঠাতা উপাচার্য, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন আহমেদ, মেট্রোরেলের সাবেক চিফ ইঞ্জিনিয়ার।এস এম জাহাঙ্গীর হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা স্পেশালাইজড হসপিটাল।

বিশেষ অতিথি ছিলেন লে. কর্নেল মো. আলমগীর হোসেন (অব.) এবং লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন শিক্ষানুরাগী ও গবেষক মোহাম্মদ ওমর ফারুক।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, সাবেক উপাচার্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে শিক্ষা, চিকিৎসা, শিল্প ও নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে “ভিন্নমাত্রা অ্যাওয়ার্ড ২০২৫” প্রদান করা হয় এবং চারটি শিক্ষা প্রতিষ্ঠানকে সেরা উদ্যোক্তার সম্মাননা দেওয়া হয়।
সবশেষে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে অধ্যক্ষ মুহাম্মদ হেলাল উদ্দিনকে স্বর্ণপদক প্রদান করা হলে উপস্থিত সবাই করতালির মাধ্যমে তাঁকে অভিনন্দিত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102