
অরুণ কুমার সরকার চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের চিতলমারী উপজেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শকদের (FPI) নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন এর দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারী ব্যানারে মোট ৩৭ জন নারী পুরুষ এতে অংশ গ্রহণ করেন।
পরিবার পরিকল্পনা পরিদর্শক প্রদীপ বিশ্বাস ও রুপক হীরা বলেন, আমাদের যে নিয়োগ গুলো হয়, সেই নিয়োগ গুলো নিয়োগ বিধি মেনে হয় না।আমাদের জন্ম যেখানে, মৃত্যুও সেখানে। আমাদের কোন উন্নতি নেই। সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি।দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন দপ্তরে স্মারক লিপি দিয়েছি কিন্তু এই সম্পর্কে বা এই বিষয় সরকার কোন পদক্ষেপ নেয়নি।অতএব আমাদের দীর্ঘদিনের দাবি, আমাদের ন্যায্য ও মৌলিক দাবি, নিয়োগ বিধি চাই। এই দাবি সরকার যাতে দ্রুত মেনে নেই।তাহলে আমরা স্ব স্ব কর্মস্থানে ফিরে যাবো।আর যদি দাবি না মানে তাহলে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় অনুযায়ী আমাদের কর্মবিরতি চলমান থাকবে।
পরিবার কল্যাণ সহকারী সম্পা খানম বলেন, বিগত ১৬ বছর ধরে আমরা আমাদের দাবি নিয়ে লড়ে যাচ্ছি কিন্তু আমাদের ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে ঘুরাঘুরি করেছে। আমরা সরকারকে বিভিন্ন সেবা দিয়ে থাকি।আমাদের দাবি নিয়োগ বিধি যাতে দ্রুত মেনে নেন সেই ব্যপারে সরকারের কাছে আমাদের প্রাণের দাবি।