শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

ডুসাউ’র নবীনবরণ ও বিদায় সংবর্ধনা উত্তরায় অনুষ্ঠিত

মনির হোসেন জীবন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

মনির হোসেন জীবন : ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস’ এসোসিয়েশন অব উত্তরা (ডুসাউ)-এর ‘নবীনবরণ ও বিদায় সংবর্ধনা ২০২৫’ উপলক্ষে এক বর্ণাঢ্য এবং জামজমকপূর্ণ অনুষ্টানের আয়োজন করা হয়েছে। নবীনদের স্বাগত জানানোর পাশাপাশি বিদায়ী সদস্যদের সম্মান জানাতে আয়োজনটি ছিল উৎসব মূখর এবং এক আবেগঘন মিলনমেলায় পরিণত হয়েছিল।

শনিবার (২৯ নভেম্বর, ২০২৫) উত্তরা বাংলাদেশ ক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, বিশিষ্ট অতিথি এবং সংগঠনের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এবং বিশিষ্ট সমাজসেবক এম. কফিল উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডুসাউ-এর উপদেষ্টা আবদুল্লাহ আল মামুন এবং রশীদ গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলী বখতিয়ার মেহেদী।

এছাড়া অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাহুল মল্লিক এবং সাবেক সভাপতি আবু সুফিয়ান জুয়েল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডুসাউ-এর বর্তমান সভাপতি কাজী সিয়াম সাজিদ এবং সঞ্চালনায় ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শিশির।

ডুসাউ প্রতিষ্ঠালগ্ন থেকেই সামাজিক কাজ করে যাচ্ছে উল্লেখ করে সংগঠনের বর্তমান সভাপতি
কাজী সিয়াম সাজিদ বলেন, একতা, বন্ধুত্ব ও মানবতা—এই তিন মূলমন্ত্র নিয়ে ডুসাউ দেশের আর্থসামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রয়োজনে ডুসাউ সদা জাগ্রত। সামাজিক সংগঠন হিসেবে ডুসাউ এর ব্যাপক সুনাম রয়েছে। এছাড়াও সামাজিক, আত্মউন্নয়ন এবং বিভিন্ন বুদ্ধিবৃত্তিক কার্যক্রমের মাধ্যমে আমরা এই সংগঠনের সদস্যদের অনুপ্রাণিত করি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102