শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

চিতলমারীতে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

অরুণ কুমার সরকার চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

অরুণ কুমার সরকার চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের চিতলমারী উপজেলার বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের নির্বাচিত সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুবদলের উদ্যোগে চিতলমারী সরকারি এসএম মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলনে সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান।

এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির নেতা ও বাগেরহাট- ১ আসনে সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মাসুদ রানা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হক, জেলা বিএনপির নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী, সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু,বিএনপি নেতা গোলাম ফারুক বুলু, চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জাহিদুর রহমান, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরদার মোক্তার হোসেন  উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুসাইন বিশ্বাস, জাহাঙ্গীর আলম, যুবদল নেতা জয়নুল পারভেজ সুমনসহ আরও অনেকে।

দোয়া ও মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতের পর চিতলমারী কেন্দ্রীয় জামের মসজিদ ও এতিমখানা রোগ মুক্তি জন্য এতিমখানা খাসি দান করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102