রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

নির্বাচনে বিএনপি ৩০%, জামায়াত ২৬% ভোট পেতে পারে: আইআরআই জরিপ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি ও জামায়াতের মধ্যে ভোটের ব্যবধান মাত্র ৪ শতাংশ—এমনটাই বলছে মার্কিন ফেডারেল সরকারের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সর্বশেষ জরিপ।

জরিপ অনুসারে,

৩০% ভোটার বিএনপিকে ভোট দেবেন

২৬% ভোটার জামায়াতে ইসলামীর প্রতি আস্থা রাখছেন

আইআরআই-এর সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের পক্ষে স্থানীয় একটি গবেষণা প্রতিষ্ঠান ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত এই জরিপটি পরিচালনা করে। সিএপিআই পদ্ধতিতে মুখোমুখি সাক্ষাৎকারে ৪ হাজার ৯৮৫ জন ভোটারের মতামত নেওয়া হয়। দেশের আট বিভাগের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলায় নমুনা সংগ্রহ করা হয়; রাঙামাটি জেলা এর বাইরে ছিল।

জরিপকারীদের দাবি, জরিপের আস্থার পরিমাণ ৯৫%, এবং ত্রুটির সীমা ±১.৪ শতাংশ।

অন্যান্য দলের সম্ভাব্য ভোট

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৬%

জাতীয় পার্টি (জাপা): ৫%

ইসলামী আন্দোলন বাংলাদেশ: ৪%

অন্যান্য দল: ৮%

বিশ্লেষকদের মত

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জরিপে বিএনপি ও জামায়াতের ভোটসমর্থন কাছাকাছি হওয়ায় ছোট দলগুলো ‘গেম চেঞ্জার’ হিসেবে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে এনসিপি, জাপা ও ইসলামী আন্দোলন—এই দলগুলোর যে কোনো একটি জোটের দিকে ঝুঁকলে ভোটের পাল্লা ভারী হতে পারে।

এছাড়া দেশের প্রচলিত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট নির্বাচনী পদ্ধতিতে ভোটের হার কাছাকাছি হলেও আসনের হিসেবে একটি দল এগিয়ে যেতে পারে বলেও বিশ্লেষকদের ধারণা

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102