রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

খালেদা জিয়া ক্ষমতার চেয়ে গণতন্ত্রকেই বড় করে দেখেছেন: আমিনুল হক

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে গণতন্ত্র পুনরুদ্ধারকে বেশি গুরুত্ব দিতেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক।

পল্লবী ২ নম্বর কমিউনিটি সেন্টারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি বলেন, খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের ভোটাধিকারের প্রশ্নে কখনো আপস করেননি।

দোয়া মাহফিলে স্মৃতিচারণ করতে গিয়ে আমিনুল হক বলেন, “একদিন বেগম খালেদা জিয়া আমাকে বলেছিলেন— আমি প্রধানমন্ত্রী হতে চাই না; আমি শুধু চাই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, স্বৈরাচার দূর হোক এবং দেশের মানুষ ভালো থাকুক।” তিনি বলেন, নেত্রীর সেই কথা শুনে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন।

আমিনুল হকের দাবি, দীর্ঘদিন ধরে খালেদা জিয়া জীবন–মৃত্যুর লড়াই করছেন। তাঁর দ্রুত আরোগ্যের জন্য দেশবাসী দোয়া করছে।

দোয়া মাহফিলে মহানগর উত্তর বিএনপির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102