
মেহেদী হাসান,শৈলকুপা উপজেলা প্রতিনিধি: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, বিএনপির চেয়ারপার্সন ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় শৈলকুপায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) বিকালে উপজেলা বিএনপি’র আয়োজনে কবিরপুর ডাল মিল মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু বলেন ,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপি নয়, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। তাঁর সুস্থতা আমাদের জাতির জন্য অপরিহার্য। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাঁর দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করছি।
এসময় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দেশের শান্তি-কল্যাণ কামনা করে দোয়া করা হয়।