রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

কেরানীগঞ্জে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন ওমর ফারুক

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা : কেরানীগঞ্জ উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ওমর ফারুক। আজ ৩০ নভেম্বর ২০২৫, বিকাল ৪টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান হয়।

দায়িত্ব গ্রহণের সময় নবাগত ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সদ্য বিদায়ী ইউএনও রিনাত ফৌজিয়া। তিনি ওমর ফারুকের হাতে ফুল তুলে দেন এবং প্রয়োজনীয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেন।

দায়িত্ব হস্তান্তর শেষে রিনাত ফৌজিয়া বলেন, ‘কেরানীগঞ্জের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। নতুন ইউএনওর সফল কর্মজীবন কামনা করছি।’

দায়িত্ব গ্রহণের পর ওমর ফারুক বলেন, কেরানীগঞ্জের সেবা ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি কাজ করবেন।

আজ থেকেই তিনি কেরানীগঞ্জ উপজেলার ইউএনও হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102