
উত্তরা প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজধানীর দক্ষিণখানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দক্ষিণখান বাজারের কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে দক্ষিণখান থানা বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদার।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আহসান হাবীব মোল্লা। এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বাবলু, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি, কামরুল হাসান আকরাম, আনোয়ার হোসেন জমিদার, মিন্নাত আলী, জাহাজান আলীসহ স্থানীয় বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার সংগ্রামের প্রতীক। তার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দেশবাসীর কাছে দোয়া চান তারা। বক্তারা আরও বলেন, খালেদা জিয়ার সুস্থতা জাতীয় রাজনীতিতে নতুন আশার সঞ্চার করবে।
দোয়া মাহফিলে স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন এবং দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।এ দোয়া মাহফিলে দক্ষিণখান এলাকার বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।