শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

রাজারহাটের সদর ইউনিয়ন মাদক,দাদন ও দূর্নীতি প্রতিরোধ কমিটি গঠন

রেজাউল হক, কুড়িগ্রাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ রাজারহাট সদর ইউনিয়নে মাদক,দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠিত হয়েছে । শনিবার উপজেলার রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন, রাজারহাট থানার ওসি তদন্ত আব্দুর রহিম।
উপজেলা মাদক,দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এর উদ্বোধন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
রাজারহাট আদর্শ বিএল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,সহ-সভাপতি মিয়া ইফতেখার রাঙ্গা,মশিউর রহমান, গোলাম মোস্তফা,আতাউর রহমান রিপন,যুগ্ম সম্পাদক এডভোকেট আলী আহমেদ আতিক,নয়ন আলী,সাংগঠনিক সম্পাদক এডভোকেট রায়হানুল কবির কানন,সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া,কোষাধ্যক্ষ ফরহাদ আলী,
প্রধান শিক্ষক আতাউর রহমান পাখি,মকবুল হোসেন,ইউনিয়ন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম তপন,মিজানুর রহমান মিজান, উপদেষ্টা ডা:মোনাইমখা মোন্নাফ,আব্দুল খালেক জিহাদী
সহ অনেকে। পরে ফুলবাড়ী উপনচৌকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আখেরুজ্জামানকে আহবায়ক,রাজারহাট আদর্শ বিএল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে সদস্য সচিব এবং মাওলানা ফখরুল ইসলাম, শিক্ষক আনিসুর রহমান এবং ব্যবসায়ী খোরশেদ আলমকে যুগ্ম আহ্বায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102