শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

উত্তরায় আজ বিএনপির দোয়া মাহফিলের কর্মসূচি

উত্তরা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আজ শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর উত্তরা ও দক্ষিণখানে পৃথকভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এসব মাহফিলে দেশনেত্রীর আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হবে।

উত্তরায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী এস এম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে আজমপুর ৬ নম্বর সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল ব্যক্তি এবং মুসল্লিদের উপস্থিতিতে মাহফিল অনুষ্ঠিত হবে। আয়োজকরা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর সুস্থতা কামনা এখন জনগণের প্রত্যাশা।

অন্যদিকে ঢাকা–১৮ আসনের মনোনয়নপ্রত্যাশী এম কফিল উদ্দিন আহমেদের উদ্যোগে দক্ষিণখানের চালাবন এলাকায় হাজী বিল্লাত আলী স্কুল মাঠে বিকেল তিনটায় আরেকটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এতে বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত হয়ে দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করবেন। আয়োজকদের মতে, নেতাকর্মীরা সুস্থতার জন্য নিয়মিত দোয়া করছেন, যা দলের মধ্যে নতুন উদ্যম সৃষ্টি করেছে।

এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ রাজধানীর বিভিন্ন স্থানে নিজ নিজ উদ্যোগে দোয়া মাহফিল আয়োজন করছেন এবং ব্যক্তিগতভাবে মোনাজাত অব্যাহত রেখেছেন। তাঁরা আশা প্রকাশ করেন, আল্লাহর রহমতে বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে জনগণের অধিকার পুনরুদ্ধারের সংগ্রামে নেতৃত্ব দেবেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102