শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

ঢাকায় ২৪, ২৫ ও ২৬ ডিসেম্বর দাওয়াতে ইসলামী ইজতেমা

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

কালিমুল্লাহ ইকবালঃ কোরআন ও সুন্নাহর প্রচার-প্রসার ও আমলের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক, অরাজনৈতিক, ত্বরিকতপন্থী সংগঠন দা’ওয়াতে ইসলামী বাংলাদেশ-এর উদ্যোগে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনের সুন্নতে ভরা ইজতেমা। আগামী ২৪, ২৫ ও ২৬ ডিসেম্বর ২০২৫ রাজধানী ঢাকার এয়ারপোর্ট সংলগ্ন কাওলা (আশিয়ান সিটি) এলাকায় এ মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

আজ ২৮ নভেম্বর ইজতেমা ময়দানে প্রস্তুতিমূলক কাজের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও আন্তর্জাতিক জিম্মাদার জনাব মুহাম্মদ কামাল আত্তারী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ড নিগরান মুফতি জহিরুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা বিভাগীয় নিগরান মুহাম্মদ মাহমুদ কাদেরী, ঢাকা সিটি নিগরান আলহাজ্ব মুহাম্মদ রিয়াজ আত্তারী, মুহাম্মদ নিজাম আত্তারী, মুহাম্মদ ইমরান আত্তারীসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্তবৃন্দ।

ইজতেমা ময়দানের প্রস্তুতিমূলক কার্যক্রম প্রায় ১০১ একর এলাকাজুড়ে শুরু হয়েছে। আল্লাহ তাআলার অশেষ রহমতে লক্ষ লক্ষ আশিকে রাসুল (মুসল্লি)-এর উপস্থিতিতে ইজতেমা হবে বলে আশা করা হচ্ছে।

ভক্তদের সুবিধার্থে ময়দানে শত শত টয়লেট, ওযুখানা, জেলা ভিত্তিক পাকঘর এবং অন্যান্য প্রয়োজনীয় অস্থায়ী স্থাপনা নির্মাণ করা হবে।
সার্বিক নিরাপত্তার জন্য থাকবে পাঁচটি ওয়াচ টাওয়ার এবং স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বহুস্তর নিরাপত্তা ব্যবস্থা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা সকলকে আগামী ২৪–২৬ ডিসেম্বর ২০২৫ সুন্নতে ভরা এ ইজতেমায় শরিক হওয়ার জন্য আন্তরিক আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102