শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

চরফ্যাশনে বর্ণিল আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন

মীর সাজু চরফ্যাশন (‎ভোলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

মীর সাজু, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশন উপজেলায় উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ পালিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. রাজন আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরিফ হোসাইন, চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার প্রমুখ।

উপজেলা ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, খামারি, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

পরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে আয়োজিত প্রদর্শনীতে উপজেলার ২১টি ইউনিয়নের খামারিরা ৩০টি স্টলে তাদের পালিত গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, কবুতর, খরগোশসহ বিভিন্ন দেশীয় প্রাণী প্রদর্শন করেন। প্রদর্শনীতে পশুর রোগ প্রতিরোধ, আধুনিক খামার ব্যবস্থাপনা, কৃত্রিম প্রজনন এবং সুষম খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষে উন্নত ব্যবস্থাপনায় খামার পরিচালনার স্বীকৃতিস্বরূপ ১৫ জন সফল খামারিকে পুরস্কৃত করা হয়।

বক্তারা বলেন, দেশীয় জাতের উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগ প্রাণিসম্পদ উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। খামারিদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা বাড়ানো গেলে উৎপাদন বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102