রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

‘ভোটাধিকার গণতন্ত্রকে শক্তিশালী করে’ কেরানীগঞ্জে গণসংযোগে গয়েশ্বর চন্দ্র রায়

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা : ঢাকা–৩ আসনে বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশের উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে জনগণের ভোটাধিকার প্রয়োগ অপরিহার্য। তিনি বলেন, জনগণ যদি সক্রিয়ভাবে ভোট দেয়, তবে গণতন্ত্রের ভিত্তি আরও সুদৃঢ় হবে।

আজ (২৬ নভেম্বর) বুধবার বিকেল চারটায় দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের বিভিন্ন পাড়া–মহল্লায় নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন গয়েশ্বর রায়।

গয়েশ্বর রায় দাবি করেন, গত ১৭ বছর ধরে বিএনপি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করে আসছে। কিন্তু আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহল এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তিনি আরও বলেন, কোনো ধরনের ষড়যন্ত্রেই নির্বাচন ঠেকানো সম্ভব হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

গণসংযোগে বিএনপির নেতা মাহবুব আলম মামুন, কানন শিকদার, সেন্টু, মতিউর রহমান চঞ্চল, শুভসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102