শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

চিতলমারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ অনুষ্ঠিত 

অরুণ কুমার সরকার চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

অরুণ কুমার সরকার চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ“দেশীয় জাত,আধুনিক প্রযুক্তিঃ প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের চিতলমারী উপজেলার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৫ উদযাপন উপলক্ষে  বর্ণাঢ্য র‍্যালি,উদ্বোধন, প্রদর্শণীয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর)  সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর  ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে  এ সময় প্রধান অতিথি উপজেলা  নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।এরপর  র‍্যালিতে অংশগ্রহণ করেন। র‍্যালিটি হাসপাতালে চত্বরে প্রদক্ষিণ করেন।

সকাল ১০টায়  উপজেলা প্রাণিসম্পদ অফিসার আহমেদ ইকবালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য মধ্যদিয়ে শুভসূচনা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি বিদ মোঃ সিফাত আল মারুফ,  সহকারী কমিশনার (ভুমি) মিঠুন মৈত্র, বাংলাদেশ ইসলামি আন্দোলন চিতলমারী উপজেলার শাখার সভাপতি ডাঃ আবুল কালাম কাজীপ্রমুখ।এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলার শাখার সেক্রেটারি শেখ শাহাদাৎ হোসেন, উপজেলা এলজিইডি অফিসে প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, বিদ্যুৎ অফিসে ডিজিএম ওয়াদুদ খন্দকার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ হাফিজুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) রুমান হুসাইন,উপজেলা সমবায় অফিসার মোল্লা সাইফুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান অফিসার জনি সরকার, উপজেলা আইসিটি অফিসার শেখ মোহাম্মদ ফয়সল, উপজেলা সমাজসেবা অফিসার রঞ্জন হালদার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সুবির ঘোষ। আলোচনা সভা শেষে উপস্থিত উপজেলা কর্মকর্তাবৃন্দ প্রাণিসম্পদ প্রদর্শনী কেন্দ্র গুলো ঘুরে ঘুরে দেখেন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজনে ,সহযোগিতা ছিলেন প্রাণিসম্পদ ও ডেইলি উন্নয়ন প্রকল্প(এলডিডিপি),প্রাণিসম্পদ অধিদপ্তর। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ডাঃ  অনুপ কুমার অধিকারী উপজেলা ভেটেরিনারি সার্জন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102