শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

চিতলমারীতে ৩০৫০ জন  প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ 

অরুণ কুমার সরকার চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

অরুণ কুমার সরকার চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত  বাগেরহাটের চিতলমারী উপজেলার ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পূর্ণবাসন সহায়তা খাত হতে রবি মৌসুমে বোরো (হাইব্রিড) ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বোরো (হাইব্রিড) বীজ  বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা  করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি পূর্ণবাসন বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ সাজ্জাদ হোসেনে সভাপতিত্বে এ উদ্বোধন ঘোষণা পর উপজেলা ৭টি ইউনিয়নে ৩০৫০ জন কৃষকদের মধ্যে জনপ্রতি ২কেজি করে এসএল-৮এইচ ধান বীজ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ অফিসার আহমেদ ইকবাল, উপজেলা এলজিইডি অফিসে প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন,  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান,উপজেলা সমবায় অফিসার মোল্লা সাইফুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার শেখ মোহাম্মদ ফয়সল,উপজেলা  পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার গৌতম সরকার, উপজেলা নির্বাচন অফিসার রুমান হুসাইন (ভারপ্রাপ্ত), উপজেলা পরিসংখ্যান অফিসার জনি সরকার, উপজেলা পাট অধিদপ্তরে কর্মকর্তা সাথী হালদার, উপজেলা সমাজসেবা অফিসার রঞ্জন হালদার (ভারপ্রাপ্ত)।

উপজেলা কৃষি অফিসার ও উপজেলা কৃষি পূর্ণবাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোঃ সিফাত আল মারুফ জানান, উপজেলা ৭টি ইউনিয়নে মোট ৩০৫০ জন কৃষকদের মধ্যে বিনামূল্যে ২কেজি করে বোরো ধান বীজ বিতরণ করা হয়েছে।ইউনিয়ন গুলো হলো  বড়বাড়িয়া ৫৫০,কলাতলা ৩৮০, হিজলা৩৯০,শিবপুর ২৫০,চিতলমারী ৯৪০,চরবানিয়ারী ২৫০ ও সন্তোষপুর  ২৯০ জন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102