শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

অনুষ্ঠিত হলো ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে নভেম্বর/২০২৫ মাসের মাসিক মাস্টার প্যারেড আজ ২৩ নভেম্বর রবিবার সকাল ৭.৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

উক্ত প্যারেডে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম। পরিদর্শন শেষে পুলিশ সুপার তার বক্তব্যে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে অফিসার ও ফোর্সের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে নির্দেশনা প্রদান করেন ও দৃষ্টি নন্দন প্যারেড প্রদর্শনের জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ রাকিবুর রহমান, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল), ময়মনসিংহ।

উক্ত মাস্টার প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আবদুললাহ্ আল্-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ সোহরোয়ার্দী হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দেবাশীষ কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল), মনতোষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল), এস এম হাসান ইস্রাফীল, সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল), তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (এসএএফ), মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল)সহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এবং জেলা পুলিশের সকল ইউনিটের প্রতিনিধিবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102