শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

উত্তরায় নজর বিডির ২য় বর্ষপূর্তি উদযাপন: আলোচনায় গণমাধ্যমের ভূমিকা ও ভবিষ্যৎ প্রত্যাশা

উত্তরা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

উত্তরা প্রতিনিধি:রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে শনিবার (২২ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো অনলাইন নিউজ পোর্টাল নজর বিডি.কম-এর দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান। বিভিন্ন গণমাধ্যম কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, “সাংবাদিক সমাজ দেশের দর্পণ। সত্য ও ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজকে আলোকিত করেন।” তিনি নজর বিডি.কম-এর ধারাবাহিক অগ্রগতি ও সাফল্য কামনা করেন।

প্রধান বক্তা ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন বলেন, দায়িত্বশীল সংবাদমাধ্যম জাতির পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তথ্যপ্রবাহ ও জনমতের সঠিক প্রতিফলন ঘটাতে সাংবাদিকদের অবদান তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

বিশেষ অতিথি দৈনিক সংবাদ দিগন্তের সম্পাদক ও প্রকাশক এবিএম মনিরুজ্জামান নজর বিডি.কম-এর সম্পাদকীয় নীতি, সংবাদ পরিবেশনের মান ও নিয়মিত প্রকাশনার প্রশংসা করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নজর বিডি.কম-এর সম্পাদক ও প্রকাশক আমিনুল ইসলাম। তিনি বলেন, “আজকের এই আয়োজনে যারা সাড়া দিয়ে আমাদের সাথে ছিলেন, তাদের আন্তরিক ধন্যবাদ। পাঠক, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় নজর বিডি আরও এগিয়ে যাবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,দৈনিক বিডি দিনকালের সম্পাদক ও প্রকাশক কামরুল হাসান বাবলু,দৈনিক ইনকিলাবের উত্তরা প্রতিনিধি মো. মাসুদ পারভেজ,উত্তরা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম হাসান,লেখক ও কবি জাবেদ আল মামুন,উত্তরা প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক সাকিবুল হাসান,ইব্রাহিম ফুসোসহ অন্যান্য অতিথিরা।

উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন
অর্ধি আলমগীর।

বর্ণিল কেককাটা, আলোচনা অনুষ্ঠান ও অতিথিদের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় নজর বিডি.কম-এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102