রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

ঢাকা-১৮ কে আধুনিক মডেল সিটি গড়ার প্রতিশ্রুতি হাতপাখা প্রার্থী আনোয়ারের

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৮ এলাকাকে একটি আধুনিক ও বাসযোগ্য মডেল সিটিতে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী আলহাজ্ব মুহাম্মাদ আনোয়ার হোসেন। তিনি বলেন, “স্বপ্নের ঢাকা-১৮ গড়তে আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন চাই।”

শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় পীর সাহেব চরমোনাই মনোনীত এ প্রার্থীর নেতৃত্বে উত্তরা হাউজ বিল্ডিং, রাজলক্ষী, জসীমউদ্দীন হয়ে বিএনএস সেন্টার পর্যন্ত ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রায় সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন উন্নত ঢাকা-১৮ গড়ার নানা পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, এলাকায় চাঁদামুক্ত ব্যবসা-বাণিজ্যের পরিবেশ নিশ্চিত করা হবে, বাড়ি নির্মাণে হবে হয়রানিমুক্ত ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানগুলো থাকবে দলীয় প্রভাবমুক্ত। পাশাপাশি মশা নিধন, গ্যাস–পানি–ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং নারীদের স্বাবলম্বী করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, “স্বাধীনতার পর এই এলাকায় বহু জনপ্রতিনিধি ছিলেন, কিন্তু তারা প্রকৃত উন্নয়ন আনতে ব্যর্থ হয়েছে। এবার আমাদের শপথ নিতে হবে টেকসই পরিবর্তনের জন্য।”

পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক মুফতি হেমায়েত উল্লাহ কাসেমী, আলহাজ্ব ইব্রাহিম শেখ, মুফতি আব্দুল কুদ্দুস রশিদী, মাসুম বিল্লাহ, আবু জাফর আলম, আলাউদ্দিন সাবেরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102