রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

নরসিংদী আদালত ভবনে যুবক সিয়ামের ওপর দূর্বৃত্তদের হামলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:নরসিংদী জেলা আদালত ভবনের ভেতরে দূর্বৃত্তদের হামলায় সিয়াম (২৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) দুপুরে কোর্ট ভবনের গারদখানা ও সিডি রুমের পাশের বারান্দায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর সাহিরুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ও বিচারপ্রার্থীরা বারান্দায় অপেক্ষা করছিলেন। এসময় হঠাৎ কয়েকজন যুবক সিয়ামের ওপর অতর্কিত হামলা চালায়। কয়েক সেকেন্ডের মধ্যে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে হামলাকারীরা দ্রুত ৩ নম্বর গেইট দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় সিয়ামকে হাসপাতালে নেওয়া হয়।

কোর্ট ইন্সপেক্টর জানান, পূর্বশত্রুতার জেরে সিয়ামের ওপর লাঠি দিয়ে হামলা করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী হামলাকারীদের শনাক্তের কাজ চলছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান। সিয়াম সেদিন একটি মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন।

এ ঘটনায় আদালত ভবনে উপস্থিত আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে বলেন, আদালতের ভেতরে পুলিশের উপস্থিতিতে এমন হামলা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102