রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

নির্বাচন ঠেকাতে নাশকতা নয়, প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা: আমান উল্লাহ আমান

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা : ঢাকা–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, নাশকতা কিংবা গুজব ছড়িয়ে জাতীয় নির্বাচনের পথ রোধ করা যাবে না। তাঁর দাবি, গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে নির্বাচনই একমাত্র পথ।

বুধবার সন্ধ্যায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় আমান বলেন, “দেশ-বিদেশ থেকে নানাভাবে নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা বোমাবাজির মতো ঘটনা দেখিয়ে নির্বাচন থামানোর অপচেষ্টা কখনোই সফল হবে না।”

বিএনপির এই নেতা মনে করেন, দীর্ঘ সময় ধরে রাজনৈতিক অস্থিরতা ও অবিশ্বাসের পরিবেশ বিএনপি এবং দেশের গণতান্ত্রিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে। তাঁর ভাষায়, “গণতন্ত্রকে আটকে রাখা যায় না। মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই।”

অতীতের রাজনৈতিক সহিংসতা, গুম–খুনসহ বিভিন্ন অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব ঘটনার বিচার আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলেছে। ভবিষ্যতেও আইনই এ–সংক্রান্ত সব সিদ্ধান্ত দেবে বলে তিনি আশা করেন।

সভায় স্থানীয় বিএনপি নেতাকর্মী ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকার মানুষ অংশ নেন। মতবিনিময় সভার আগে আমান উল্লাহ আমান তেঁতুলঝোড়া ও শোভাপুর এলাকার উন্নয়নাধীন কয়েকটি সড়কের কাজ পরিদর্শন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102