শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

গ্রুপ থিয়েটার উৎসবে নাটক “ফায়ার ” মঞ্চস্থ : কালও অ্যাঁভাগার্ড- এর নাটক “ফায়ার”

স ম জিয়াউর রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :‘মানবিক চেতনায় মুখর হোক আমাদের মঞ্চ’ শিরোনামে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে ‘চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম আয়োজিত ১২ দিন ব্যাপী গ্রুপ থিয়েটার উৎসব’২৫ এর ৬ষ্ঠ দিন আজ ১৯ নভেম্বর’২৫ মঙ্গলবার মূল মিলনায়তনে ছিলো ‘ফায়ার’।

সুমন টিংকু রচিত শামসুল কবীর লিটন নির্দেশিত নাটকটিতে দেখা যায় একজন নারী, আপোষহীন, অকুতোভয়, আদর্শের প্রতি সীমাহীন এবং দ্বিধাহীন আনুগত্য নিয়ে কীভাবে জোটবদ্ধ অশুভ শক্তির মুখোমুখি দাঁড়িয়ে যান।
অবিচল সংগ্রামের আগুনপথে সেই নারী কী কী বলিদানের বিনিময়েও নি:শঙ্কচিত্তে তাকায় সত‍্যের দিকে, তারও আখ্যান ‘ফায়ার’।

অভিনয়ে অংশ নেন শামসুল কবীর লিটন, রহিমা খাতুন লুনা ও সুমন টিংকু।

সন্ধ্যে ৬টায় নাট্যকর্মী গৌরি নন্দিতার সঞ্চালনায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে যন্ত্রসঙ্গীত পরিবেশন করে সুরধ্বনী মিউজিক একাডেমি।

মূকাভিনয় “ওয়ান ওয়ে” পরিবেশন করে “প্যান্টোমাইম মুভমেন্ট ” ও নৃত্যনাট্য” প্রকৃতির মায়াজাল পরিবেশন করবে নৃত্যভূমি। নৃত্য পরিচালনায় জাকির তমাল।

আজ ২০ নভেম্বর’২৫ সন্ধ্যে ৭ টায় মূল মিলনায়তনে “ফায়ার নাটকটি আবারও মঞ্চস্থ হবে।

সন্ধ্যে ৬ টায় দলীয় নৃত্য পরিবেশন করবে কৃত্তিকা নৃত্যালয় ও স্কুল অব অরিয়েন্টাল ড্যান্স।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102