শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

চিতলমারীতে গ্রাম আদালতের অগ্রগতি নিয়ে ত্রৈমাসিক সভা

অরুণ কুমার সরকার চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

অরুণ কুমার সরকার, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: উপজেলা প্রশাসনের আয়োজনে বাগেরহাটের চিতলমারী উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর (AACO) ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে এ ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী পলাশ বর্মন, ইউপি সচিব মুহাম্মদ এহসানুল হাসান (সোহেল), মোঃ মোয়াজ্জাম হুসাইন, রতন বালা, মোকলেছুর রহমান, দীনবন্ধু, মাসুম বিল্লাহ প্রমুখ।

সভায় গ্রাম আদালতের কার্যক্রমের বর্তমান অগ্রগতি, তথ্য উপাত্ত, সেবা গ্রহণকারীদের সংখ্যা, মামলার নিষ্পত্তি এবং জনগণের সহজ ন্যায়বিচার নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ইউএনও মোঃ সাজ্জাদ হোসেন সচিবদের গ্রাম আদালতকে আরও গতিশীল ও জনবান্ধব করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102