শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

এ সংকট দূর হবে না নির্বাচিত সরকার ছাড়া: এম কফিল উদ্দিন আহমেদ

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি গার্মেন্টস শিল্প দীর্ঘ ১৭ বছর ধরে স্থবির অবস্থায় রয়েছে উল্লেখ করে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, “একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এ সংকট দূর হবে না।”

সোমবার সকাল ১১টায় রাজধানীর উত্তরা ক্লাবে ‘ব্যবসায়ী সংকট ও রপ্তানির নিম্নমুখী ধারা’ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, বিজিবিএ সভাপতি মোহাম্মদ পাভেল, শিল্প উদ্যোক্তা ও ডিবিসি চ্যানেলের পরিচালক সালাউদ্দিন চৌধুরীসহ রপ্তানিমুখী খাতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন বিজিএমইএ’র সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান।

এম কফিল উদ্দিন আহমেদ বলেন, “দেশের অর্থনীতির মূল শক্তি ব্যবসায়ীরা। তারা যদি টিকে না থাকে, অর্থনীতি কখনোই দাঁড়াতে পারবে না।” তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে ব্যবসায়ী-বান্ধব পরিবেশ তৈরি করা হবে এবং তারেক রহমানের নেতৃত্বে শিল্পখাতকে নতুনভাবে পুনর্গঠন করা হবে।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমি যদি সংসদে যেতে পারি এবং দল যদি মনোনয়ন দেয়, তাহলে ব্যবসায়ীদের স্বার্থে সংসদে কথা বলবো।”

সভায় বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার ব্যবসায়ী খাতে প্রয়োজনীয় সহায়তা দিতে ব্যর্থ হয়েছে। তাদের মতে, সঠিক সহযোগিতা পেলে রপ্তানি খাত আরও এগিয়ে যেতে পারত।

অনুষ্ঠানে বিজিএমইএ, বিটিএমএ, বিজিবিএ, বিকেএমইএসহ বিভিন্ন সমিতির প্রতিনিধিরা উপস্থিত থেকে চলমান সংকট উত্তরণে সরকারের সর্বাত্মক সহযোগিতা দাবি করেন। একই সঙ্গে তারা আগামী নির্বাচনে ঢাকা-১৮ আসনে এম কফিল উদ্দিন আহমেদকে সমর্থন জানিয়ে বিএনপিকে তাকে মনোনয়ন দেওয়ার অনুরোধ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102