
নিউজ ডেস্ক : Powered by Gigabyte, আয়োজনে Southeast University Textile Sports Community—ঢাকার খিলখেতের A & A MS গ্রাউন্ডে ১৯ সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত “Roadside Kitchen Shadhin Bangla Football Tournament – Season 3”. বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে মোট ২৪টি দল অংশগ্রহণ করে টুর্নামেন্টটিকে করে তোলে আরও প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক।
প্রতিটি ম্যাচেই ছিল খেলোয়াড়দের টিমওয়ার্ক, দক্ষতা এবং উত্তেজনাপূর্ণ লড়াই। গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হয় Pharmacy United ও Textile Toxic 59। নির্ধারিত সময় শেষে ম্যাচটি ১–১ গোলে সমতা থাকায় পেনাল্টি শুটআউটে সিদ্ধান্ত নির্ধারণ হয়। শেষ পর্যন্ত Textile Toxic 59 জয় ছিনিয়ে নিয়ে হয় চ্যাম্পিয়ন, আর Pharmacy United হয় রানার আপ।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: শফিকুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর, রোডসাইড কিচেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনপ্রিয় মডেল সাঞ্জু জন (Sanju John)। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন ড. মোঃ শামীম আলম, সহযোগী অধ্যাপক, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, Southeast University। এছাড়াও উপস্থিত ছিলেন এসইইউ স্পোর্টস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ জাহিদ ইকবাল।
শিক্ষার্থী, সমর্থক ও দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি, মেডেল ও প্রাইজমানি প্রদান করে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হয়।
এই আয়োজন শিক্ষার্থীদের একতা, নেতৃত্ব, শৃঙ্খলা ও ক্রীড়া–মনোভাবকে আরও দৃঢ় করে তোলে এবং বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও ইতিবাচক প্রতিযোগিতার আবহ সৃষ্টি করে।