শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

চাকিরপশায় মাদক–দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন

রেজাউল হক, কুড়িগ্রাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

রেজাউল হক, কুড়িগ্রাম: রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নে মাদক, দাদন ও দুর্নীতি প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ হলরুমে আয়োজিত সভায় বক্তারা সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় প্রধান আলোচক ছিলেন রাজারহাট থানার ওসি নাজমুল আলম। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা মাদক, দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি নজরুল ইসলাম।

স্থানীয় সমাজসেবক মিয়া ইফতেখার রাঙ্গার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন—উপজেলা কমিটির সহ-সভাপতি মশিউর রহমান, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, আতাউর রহমান রিপন, যুগ্ম সম্পাদক এডভোকেট আলী আহমেদ আতিক ও রুবেল পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রায়হানুল কবির কানন, কোষাধ্যক্ষ ফরহাদ আলী, সহকারী অধ্যাপক (অব.) জহুরুল ইসলাম, মোনাইমখা মোন্নাফ, তারেক রহমানসহ অনেকে।

বক্তারা মাদক, দাদন ও দুর্নীতি প্রতিরোধে কমিটির উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে সকলের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102