শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

চরফ্যাশনে মানবিক হেল্প সেলের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সচেতনতা সমাবেশ

মীর সাজু চরফ্যাশন (‎ভোলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

মীর সাজু, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে শশীভূষণ মানবিক হেল্প সেল শাখার আয়োজনে মাদকবিরোধী র‌্যালি, লিফলেট বিতরণ এবং জনসচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শশীভূষণ থানাধীন এওয়াজপুর ইউনিয়নের মৃধা বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের দপ্তর সম্পাদক মাহবুব কবিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান, সভাপতি মো. বিল্লাল মাষ্টার, সহ-সভাপতি অধ্যাপক বাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. বাচ্চু এবং সদস্য জাফর মাষ্টারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম শামিম, সহ-সভাপতি হাজী ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক নূরনবী মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল সিকদার, প্রচার সম্পাদক মামুন হাওলাদার, সদস্য জাকির ফরাজি, জাহাঙ্গীর, যুবনেতা মো. হারুনুর রসিদ এবং স্থানীয় মসজিদের ইমাম মাওলানা সোহেব হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, ধূমপান, গাঁজা, ইয়াবা ও অন্যান্য নেশাজাতীয় মাদক তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মাদক সেবনে ক্যান্সার, হৃদরোগ, মানসিক সমস্যা, স্মৃতিশক্তি হ্রাস, লিভার–কিডনি ক্ষতিসহ নানা জটিলতা ও সামাজিক অস্থিরতার ঝুঁকি বাড়ে। তাই পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টাই পারে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে।

অভিভাবকদের উদ্দেশে বক্তারা সন্তানদের আচরণ, চলাফেরা, বন্ধুমহল ও অযথা স্মার্টফোন ব্যবহারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। তারা বলেন, নৈতিক শিক্ষা, পারিবারিক সুষ্ঠু পরিবেশ ও দায়িত্বশীলতা—এই তিনটি উপাদানই ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও নিরাপদ জীবনে এগিয়ে নিতে সহায়তা করবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102