রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

রাজারহাটে ধানের শীষে ভোট চাইলেন রায়হান কবীর

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম ২৬/০২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের(বিএনপি)মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদের পক্ষে গণসংযোগ করেছেন জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি রায়হান কবীর।

সোমবার(১০নভেম্বর)রাতে রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের বাছড়া বাজারে গণসংযোগকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন ও আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন।

গণসংযোগের পুর্বে নাজিমখান ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীর সঙ্গে মতবিনিময়কালে কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবীর
বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ও রাষ্ট্রগঠনে যে উনিশ দফা কর্মসূচী ঘোষনা করেছিলেন সেই কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে যুব সমাজকে সম্পৃক্ত করেছেন।তেমনিভাবে তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১দফার যে কর্মসূচি ঘোষণা করেছেন সেখানে যুব সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে সেই লক্ষ্যে যুবদলের নেতৃত্ববৃন্দের সঙ্গে আলোচনায় সমাজের সর্বস্তরের যুব সমাজকে সংগঠিত করার লক্ষ্যে এসব কথা বলেন যুবনেতা রায়হান কবীর।
মতবিনিময় ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস,সদস্য সচিব নয়ন আলী,যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ন আহ্বায়ক রাশেদুল ইসলাম লায়ন,সাবেক ছাত্রনেতা ও উপজেলা যুবদলের সদস্য সেকেন্দার আলী লিমন,
স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল চৌধুরী,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন,নাজিমখান ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম,সদস্য সচিব সাজু মিয়া,যুগ্ম আহ্বায়ক কাজল,সদস্য রাহেনুল ইসলামসহ তৃনমুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102