রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

আমাদের লক্ষ্য একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে  জনগণের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া : নিপুন রায় চৌধুরী

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা : ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে, দেশে প্রতিষ্ঠিত হবে সুশাসন ও জবাবদিহিমূলক সরকার।

মঙ্গলবার (১১ নভেম্বর) কেরানীগঞ্জের জিনজিরায় বিএনপির প্রধান কার্যালয়ে ঢাকা-৩ আসনে আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে আয়োজিত এক জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নিপুন রায়।

নিপুন রায় বলেন, “আমাদের লক্ষ্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। সরকার রাষ্ট্রের মালিক নয়, প্রকৃত মালিক জনগণ। সেই মালিকানা তাদের কাছেই ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের।”

তিনি আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচনে ঢাকা জেলার পাঁচটি আসনেই বিএনপির প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট সুলতান নাসের, জয়নুল আবেদিন বাবুল, আবু সেলিম চৌধুরী, ওমর শাহ নেওয়াজ, জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ, সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন, ইমান উল্লাহ মাস্তান, কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা যুবদলের আহ্বায়ক স্বাধীন, সদস্য সচিব আতিকুর রহমান মানিক, এবং শ্রমিকদলের সভাপতি হাজী শাহীনসহ অন্যান্য নেতারা।
মোঃ আসিফ চৌধুরী
১১:১১:২০২৫

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102