রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

ধানের শীষের প্রার্থী হওয়ার প্রত্যয়ে এম কফিল উদ্দিন আহমেদ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনের সম্ভাব্য প্রার্থী এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, “আমার বিশ্বাস, ঢাকা-১৮ আসনের ধানের শীষের প্রার্থী আমি হব।”

১০ নভেম্বর, সোমবার দক্ষিণ খানের সাপরা মসজিদ এলাকায় বিএনপির উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতনসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে এম কফিল উদ্দিন আহমেদ বলেন, “এই ভূখণ্ডের মাটি ও মানুষের সঙ্গে আমার সম্পর্ক চার দশকের। বিগত ৪০ বছর ধরে আমি বিএনপির রাজনীতি করছি। দলের কাছে আমার একটাই প্রত্যাশা—এই ঢাকা-১৮ আসনে ধানের শীষের কান্ডারী হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হোক।”

তিনি আরও বলেন, “আমি যদি আপনাদের দোয়া ও ভোটে নির্বাচিত হই, ইনশাআল্লাহ ঢাকা-১৮ আসনকে দেশের একটি রোল মডেল নির্বাচনী এলাকা হিসেবে গড়ে তুলব। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে কাজ করব। এলাকার উন্নয়ন ও জনকল্যাণ হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।”

তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “এখন সময় ঐক্যের, সময় ধানের শীষের বিজয় ছিনিয়ে আনার। আগামী নির্বাচনে সবাই ধানের শীষে ভোট দিন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করুন।”

উঠান বৈঠকে বিশেষ অতিথি মোতালেব হোসেন রতন বলেন, “এম কফিল উদ্দিন আহমেদ শুধু নেতা নন, তিনি ত্যাগ ও আদর্শের প্রতীক। তার নেতৃত্বে ঢাকা-১৮ আসন হবে বিএনপির দুর্গ।”

অনুষ্ঠানটি পরিচালনা করেন পূর্ব থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ মাস্টার ও বিমানবন্দর থানা ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102