রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

নির্বাচন ঠেকাতে চলছে চক্রান্ত, সতর্ক থাকার আহ্বান– আমান উল্লাহ আমান

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ইতিমধ্যে জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ডিসেম্বরেই ঘোষণা হবে তফসিল।

তবে তিনি অভিযোগ করেন, এই নির্বাচন নিয়ে বিভিন্ন মহল নানামুখী ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত, যাতে ভোট আয়োজন বাধাগ্রস্ত হয়।
“নির্বাচন হয়ে গেলে দুই–একটি রাজনৈতিক দলের আর কোনো মাতব্বরি থাকবে না,” বলেন আমান।

তিনি আরও বলেন, “একটি দল ইসলামের কথা বলে জনগণকে ধোঁকা দিচ্ছে। তারা জান্নাতের কথা বলে ভোট চাইছে। কিন্তু কে জান্নাতে যাবে, তা একমাত্র আল্লাহই জানেন। জনগণকে এসব বিভ্রান্তি থেকে সতর্ক থাকতে হবে।”

আজ সোমবার (১০নভেম্বর) বিকেলে কেরানীগঞ্জের বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাস্তা ইউনিয়ন বিএনপির আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন বাস্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফিরোজ মিয়া। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. শফি উদ্দিন, কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন, সাবেক চেয়ারম্যান মো. বাচ্চু মিয়া, সামসুল হক, ডা. নাদিয়া শরিফ লিজা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, বিএনপি নেতা কবীর হোসেন, প্রবাসী নেতা মো. বাবুল হোসেন (যুক্তরাষ্ট্র), ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম (লন্ডন) ও হারুন অর রশিদ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102